হ্যালো ভিউয়ারস, এই কুইক টিউটোরিয়ালে খুবই সংক্ষিপ্ত ভাবে আমরা দেখবোঃ
HostOrient থেকে কিভাবে হোস্টিং অর্ডার করা যায়!
প্রথমে হোস্টওরিয়েন্ট এর সাইটে ভিজিট করে আপনার প্রয়োজন অনুযায়ী একটি হোস্টিং প্যাকেজ সিলেক্ট করুন।

সিলেক্ট করার পর Order Now তে ক্লিক করুন। অথবা সরাসরি ap.hostorient.com/store এখান থেকেও কয়েক ক্লিক এ অর্ডার করে ফেলতে পারবেন।

অর্ডার নাও তে ক্লিক করার পরে এমন পেজ দেখাবে। এখানে আপনাকে মুলত আগে একটি ডোমেইন অর্ডার করতে হবে কিংবা আপনার এক্সিটিং ডোমেইন টা ব্যবহার করতে হবে হোস্টিং কেনার জন্য।
কারন ডোমেইন ছাড়া হোস্টিং অর্ডার করা যায়না। এবং যদি ডামি কোনো ডোমেইন দেন তাহলে হোস্টিং অর্ডার করা গেলেও আপনার সাইট লাভ হবে না। কাজেই আগে ডোমেইন কিনুন অথবা আপনার অলরেডি থাকা ডোমেইন টি ইউজ করুন।

আপনার অলরেডি আছে এমন ডোমেইন ব্যবহার করতে ৩ নং অপশন টি সিলেক্ট করে ১ম ঘরে ডোমেইন এর মূল নাম দিন এবং পরের ঘর এ ডোমেইন টির এক্সটেনশন দিন। এবং Use এ ক্লিক করুন।

এরপর বিলিং সাইকেল পেজ আসবে, অর্থাৎ আপনি মাসিক ভাবে হোস্টিং কিনবেন নাকি বাৎসরিক ভাবে কিনবেন সেটি সিলেক্ট করুন। এবং Continue তে ক্লিক করুন।

এরপর আসবে প্রমো পেজ। আপনার কাছে কোনো ভ্যালিড প্রমো কোড থাকলে সেটি এখানে বসান এবং Validate Code এ ক্লিক করুন & তারপর Checkout এ ক্লিক করুন।

চেকাউটে ক্লিক করার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে বলবে, যদি আপনার ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে সেটিতে লগিন করতে পারেন কিংবা আপনার প্রয়োজনীয় ডিটেইলস দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট ইউজ করে দ্রুত সাইন আপ করে নিতে পারেন (Sign in with Google)

যাবতীয় সব ডিটেইলস দেওয়ার পরে আপনার পেমেন্ট মেথড টি সিলেক্ট করে নিন, চেকবক্স বা টার্মস বক্স এ চেক মার্ক করুন এবং পরিশেষ এ কমপ্লিট অর্ডার এ ক্লিক করুন।

আপনাকে উক্ত হোস্টিং প্ল্যান এর ইনভয়েস (রশিদ) এ নিয়ে আসবে। এখান থেকে সবুজ রঙের Pay Now বাটনে ক্লিক করুন।

এরপর আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসবে, এখন আপনি আপনার প্রেফারড মেথড দিয়ে পেমেন্ট করে ফেলুন।


পেমেন্ট করা হয়ে গেলে সাথে সাথে আপনার ওয়েব হোস্টিং সার্ভিস এক্টিভ হয়ে যাবে। এরপর আপনি ড্যাশবোর্ড থেকে আপনার ডোমেইন অথবা হোস্টিং নিয়ন্ত্রন করতে পারবেন।
কোনো সমস্যায় পড়লে অবশ্যই লাইভ চ্যাট এ নক দিয়ে জানাবেন অথবা সরাসরি কল করে জানাতে পারবেনঃ

